স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে সমন্বিত ও টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্য নিয়ে ‘পার্টনার’ প্রোগ্রামের বিশেষ আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে উচ্চফলনশীল জাত ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে দেশের কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডিশনাল প্রোগ্রাম ডিরেক্টর ড. গৌর গোবিন্দ দাশ।
কর্মশালায় বক্তারা আধুনিক ও বাণিজ্যিক কৃষি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে বলেন, টেকসই কৃষি নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ের কার্যকর সমন্বয় অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিদ বিমল চন্দ্র সাহা, ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. হামান ওয়ারিসুল কাদির, বিএআরআই যশোরের চিফ সাইন্টিফিক অফিসার ড. একেএম কামরুজ্জামান এবং বিএডিসি যশোরের যুগ্ম পরিচালক একেএম কামরুজ্জামান শাহীন।
কর্মশালায় যশোর অঞ্চলের বিভিন্ন কৃষি গবেষণাগারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীজ প্রত্যয়ন অফিসার এবং স্থানীয় সফল কৃষক ও কৃষি উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।