খুলনা অফিস
খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী উৎস রায়
ছবি:
খুলনা মহানগরীতে উৎস রায় (২৫) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার রাতে নগরীর নিরালা আবাসিক এলাকার একটি ভাড়াবাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
উৎস রায় ওই বাসার ৬ষ্ঠ তলায় আরো কয়েকজন ছাত্রদের সাথে মেসে থাকতেন। সোমবার রাতে খুলনা থানা পুলিশ খবর পেয়ে ওই মেসের সিলিং ফ্যানের হুকের সাথে, গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন।
উৎস রায় খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির (NWU) শিক্ষার্থী ছিলেন। প্রাথমিক ভাবে জানাযায়, বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বকেয়া থাকায় তিনি হতাশাগ্রস্থ ছিলেন।
উৎস খুলনার দাকোপ উপজেলার রামনগর এলাকার কনক কান্তি রায়ের ছেলে। পুলিশ মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।