যশোর, বাংলাদেশ || বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরা ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০৭:৫৩ পিএম
মাগুরা ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

মাগুরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তারেক হোসেন। সাধারণ সম্পাদক পদে ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জিহাদ শেখ টিক্কা। সাংগঠনিক সম্পাদক পদে ২৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন সাব্বির হুসাইন সংগ্রাম। কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রবিউল ইসলাম।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও মাগুরা প্রেসক্লাবের সেক্রেটারি শফিকুল ইসলাম শফিক।

নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীলরা জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে তিনটি পদে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নবনির্বাচিত নেতারা সংগঠনের উন্নয়ন, সদস্যদের অধিকার রক্ষা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)