যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০৭:৪২ পিএম
পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসের সূচনা হয় আদালত চত্বরে বেলুন উড়িয়ে। পরে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে উপজেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সিভিল জজ হযরত আলী।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিএম আককাছ আলি।

দিবসটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশন ও ফ্রেন্ডস সংস্থা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)