যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৭ মে,২০২৬, ০২:২৫ পিএম
যশোরে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

যশোরে নানা আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৭ মে) সকালে রেড ক্রিসেন্ট যশোর ইউনিটের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে রেড ক্রিসেন্ট যশোর ইউনিট কার্যালয়ে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করেন ইউনিটের চেয়ারম্যান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

জাতীয় পতাকা উত্তোলন করেন ইউনিটের সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন।

সকালে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেলোয়ার হোসেন খোকন বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট যশোর ইউনিটের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. ইসহক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন এবং কোষাধ্যক্ষ চিন্ময় সাহা।

বক্তারা বলেন, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে রেড ক্রিসেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান তারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)