যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে নানা আয়োজনে ইঞ্জিনিয়ার্স দিবস পালিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৭ মে,২০২৬, ০২:৫৬ পিএম
যশোরে নানা আয়োজনে ইঞ্জিনিয়ার্স দিবস পালিত

যশোরে ইঞ্জিনিয়ার্স দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন প্রকৌশলীদের শীর্ষ সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) যশোর কেন্দ্রের সদস্যরা।

দিবসটি উপলক্ষে সকালে শহরের গরীবশাহ সড়কে অবস্থিত আইইবি'র নিজস্ব কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার আগে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও সংগঠনের নিজস্ব পতাকা উত্তোলন করেন প্রকৌশলীরা। এরপর তারা দেশ গড়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে শপথবাক্য পাঠ করেন।

অনুষ্ঠানে আইইবি যশোর কেন্দ্রের চেয়ারম্যান শহিদুল আলম বলেন, আজকের এই দিনে সারা বাংলাদেশের প্রকৌশলীরা ঐক্যবদ্ধ হয়ে দিবসটি উদযাপন করছেন।

আমাদের প্রধান লক্ষ্য হলো সবাই মিলে একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দেশের প্রকৌশলীরা।

তিনি আরও বলেন, আইইবি প্রতিষ্ঠাকালীন সময় থেকেই প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দেশের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও অন্যান্য পেশাজীবীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে এই প্রতিষ্ঠানটি। প্রকৌশলীদের প্রশিক্ষণ, সেমিনার ও গবেষণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা পেশার মানোন্নয়নে সচেষ্ট আছি।

এ সময় আইইবি যশোর কেন্দ্রের সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত বিপুল সংখ্যক প্রকৌশলী উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)