যশোর, বাংলাদেশ || শনিবার, ২৩ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘বিচারহীনতার সংস্কৃতি ধর্ষণ নির্যাতন বাড়াচ্ছে’

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২২ মে,২০২৬, ০২:৫৬ পিএম
‘বিচারহীনতার সংস্কৃতি ধর্ষণ নির্যাতন বাড়াচ্ছে’

রামিসাসহ সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন ও হত্যার ঘটনার প্রতিবাদে শুক্রবার (২২ মে) সকাল ১১টা থেকে প্রেসক্লাব যশোরের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘নিপীড়ন বিরোধী যশোর’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্র-যুবক, শিক্ষক, সাংস্কৃতিককর্মী, আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

যশোর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রাশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদের সদস্য সচিব হাচিনুর রহমান, বিপ্লবী কমিউনিস্ট লীগের জিল্লুর রহমান ভিটু, সাধারণ সম্পাদক তসলিম উর রহমান, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, প্রফেসর ইসরারুল হক, সাংস্কৃতিক কর্মী তরিকুল ইসলাম তারু, শিক্ষক সৈয়েদা বানু শিল্পী, সাংবাদিক তৌহিস জামান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক অমিও রহমান, শিক্ষক খানজাহান আলী শান্ত, শ্যামল শর্মা,অ্যড. ইমরান খান, খবির শিকদার, আহমেদ ফারুক লিটন, আব্দুল মালেক, দেবু মল্লিক প্রমুখ।

বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা বেড়েই চলেছে। এসব ঘটনার পরও বিচারহীনতার সংস্কৃতি ও প্রশাসনিক ব্যর্থতা অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে।

তারা বলেন, নারী নির্যাতনের ঘটনা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়; বরং এটি একটি অসুস্থ সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন।

বক্তারা আরও বলেন, যে সমাজে নারী নিরাপদ নয়, সে সমাজ কখনো সভ্য বা মানবিক হতে পারে না। ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে শুধু ক্ষোভ প্রকাশ করলেই হবে না, সংগঠিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গ্রাম ও শহর—সব জায়গায় নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সমাবেশে বক্তারা রামিসাসহ সারাদেশের নির্যাতিত নারী ও শিশুদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)