যশোর, বাংলাদেশ || শনিবার, ২৩ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

২৩ মে লোহাগড়ার ইতনা গণহত্যা দিবস

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২২ মে,২০২৬, ০৯:১৪ পিএম
২৩ মে লোহাগড়ার ইতনা গণহত্যা দিবস

১৯৭১ এর ২৩ মে প্রমত্বা মধুমতী, নবগঙ্গা, বানকানা নদীবিধৌত নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে এক ভয়াল দিন। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধ চলার সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকাররা লোহাগড়া উপজেলার পূর্বাঞ্চলের ইতনা গ্রামে একের পর এক ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। নির্বিচারে গুলি চালিয়ে শিশুসহ হত্যা করে হিরু মাস্টার, সফি উদ্দিন মোল্যা, তবি শেখ, হাদি সিকদার, নালু খাঁসহ ৩৯ জন নিরীহ গ্রামবাসীকে। নিহতদের লাশ আগুনে ফেলে দিয়ে উল্লাস করে পাক সেনা ও তাদের দোসররা।

ইতিহাস থেকে জানা যায়, লোহাগড়া উপজেলার মধুমতী নদী তীরবর্তী পাশাপাশি দুই গ্রাম ইতনা ও চরভাট পাড়া। এই দুই গ্রামে বসেই মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীর ওপর আক্রমণের নানা পরিকল্পনা করত।

ভৌগলিক ও কৌশলগত কারণে আশপাশের বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা এই দুই গ্রামে অবস্থান করে পাকিস্তানি বাহিনীর ওপর আক্রমণ চালাতেন। ২২ মে পাক সেনারা চরভাটপাড়া গ্রামে গানবোট নিয়ে হামলা চালায়, আগুন ধরিয়ে ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়। এসময় ওই গ্রামের সাহসী অনিল কাপালি পাহারায় নিয়োজিত একজন পাক সেনার রাইফেল ছিনিয়ে নিয়ে নদীতে ফেলে দিয়ে সাতরিয়ে ওপারের ইতনা গ্রামে চলে যায়। এ ঘটনার পর পাকসেনারা খোঁজ নিয়ে জানতে পারে যে, অনিল কাপালির বাড়ি নদীর ওপারে ইতনা গ্রামে। শুরু হয় ইতনা গ্রামে পাক সেনাদের হামলার পরিকল্পনা।

পাক-সেনাদের পরিকল্পনা মোতাবেক পরের দিন ২৩ মে ভোরে ফজরের আযানের সময় পাকিস্তানি বাহিনী ও তাদের দোসর স্থানীয় রাজাকাররা গানবোট করে ইতনা গ্রামে ইতিহাসের এক জঘন্যতম গণহত্যা চালায়। গণহত্যায় শিশুসহ ৩৯ জন নারী-পুরুষ হত্যার শিকার হয়। ২৩ মে ইতনা গ্রাম প্রেতপুরীতে পরিণত হয়। নিহতদের কবর দেওয়ার মতো কোনো মানুষ ইতনা গ্রামে ছিল না। পরে নিহতদের আত্মীয়-স্বজন নিহত ৩৯ জনকে গ্রামেই গণকবর দিয়ে প্রাণ ভয়ে অন্যত্র পালিয়ে যান।

নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় ১৯৭১ সালে ২৩ মে ইতনা গ্রামে সংগঠিত গণহত্যার ইতিহাস অবিস্মরণীয় ঘটনা।

অথচ গণহত্যায় নিহতদের আজও রাষ্ট্রীয় স্বীকৃতি মেলে নাই। নির্মাণ হয়নি কোনো  স্মৃতিসৌধ। এ নিয়ে স্থানীয়দের মাঝে রয়েছে ক্ষোভ ও অসন্তোষ।

১৯৯৪ সালের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ২৩ মে’র বীর শহীদদের স্মৃতি রক্ষার্থে ইতনা গণগ্রন্থাগারের তৎকালীন সাধারণ সম্পাদক প্রয়াত শিক্ষক ফিরোজ আহম্মদের উদ্যোগে ইতনা গ্রামের দুটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে গণহত্যায় নিহতদের নামের তালিকা টাঙিয়ে দেওয়া হয়। সেই থেকে প্রতি বছর ২৩ মে ইতনা গণগ্রন্থাগারের উদ্যোগে ইতনা গণহত্যা দিবস পালিত হয়ে আসছে।

এ বছরও ৭১-এর ২৩ মে গণহত্যায় নিহতদের স্মরণে লোহাগড়ার সাংবাদিক সমাজের  উদ্যোগে শনিবার প্রেসক্লাবের হলরুমে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)