যশোর, বাংলাদেশ || রবিবার, ৩১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুষ্টিয়ায় সেনাবাহী গাড়ির সঙ্গে আরেক বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৬০

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৩১ মে,২০২৬, ০৮:১৯ পিএম
আপডেট : রবিবার, ৩১ মে,২০২৬, ০৯:৪৮ পিএম
কুষ্টিয়ায় সেনাবাহী গাড়ির সঙ্গে আরেক বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৬০

কুষ্টিয়ায় সেনাসদস্যদের বহনকারী একটি বাসের সঙ্গে যাত্রীবাহী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এতে সেনাসদস্যসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন।

নিহত বাসযাত্রীর নাম জিয়া বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি ব্র্যাক ব্যাংকে চাকরি করেন, তার বাড়ি ময়মনসিংহ জেলায়।

রবিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে মিরপুর উপজেলার তালবাড়িয়া হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী পুলিশ ও আহতরা জানান, প্রশিক্ষণরত সেনাসদস্যরা একটি ভাড়া করা বাসে করে বগুড়া থেকে খুলনায় যাচ্ছিলেন। ঘটনাস্থলে খুলনা থেকে ছেড়ে আসা হিমেল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেনাসদস্যদের বহনকারী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয়রা দুর্ঘটনাস্থল থেকে আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে আহত একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আহত সেনা সদস্যরা জানান, তারা বর্তমানে সেনাবাহিনীতে প্রশিক্ষণরত অবস্থায় আছেন। ঈদুল আজহার ছুটিতে তারা বাড়িতে গিয়েছিলেন। ছুটি শেষে তারা একটি ভাড়া করা বাসে করে খুলনার জাহানাবাদ সেনানিবাসে ফিরছিলেন। ওই বাসে তারা মোট ৪২ জন সেনাসদস্য ছিলেন। পথে তাদের বহনকারী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে তারা কমবেশি সবাই আহত হয়েছেন।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, বাস দুর্ঘটনায় আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)