যশোর, বাংলাদেশ || রবিবার, ৩১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মণিরামপুরে গাছে ধাক্কা দিলো দ্রুতগতির মোটরসাইকেল, নিহত ২

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ৩১ মে,২০২৬, ১০:৫৫ পিএম
মণিরামপুরে গাছে ধাক্কা দিলো দ্রুতগতির মোটরসাইকেল, নিহত ২

যশোরের মণিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন।

রোববার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে মণিরামপুর উপজেলার তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকেরা হলেন, উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদরা গ্রামের ইসমাইলের ছেলে রাকিব (২৭) এবং একই গ্রামের কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান (২৫)।

স্থানীয় লোক ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে রাকিব ও মেহেদী হাসান একই মোটরসাইকেলে করে রাজগঞ্জ বাজার থেকে নিজেদের বাড়ির দিকে ফিরছিলেন। পখে তালতলা এলাকায় সামনে থাকা অপর একটি মোটরসাইকেল ওভারটেক করার চেষ্টা করেন তারা। ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে তারা দুজনেই গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনেন। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার বিচিত্র মল্লিক জানান, রক্তাক্ত অবস্থায় দুই ব্যক্তিকে নিয়ে আসে লোকজন। পরীক্ষা-নিরীক্ষা করে তাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে।
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)