যশোর, বাংলাদেশ || সোমবার, ১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৩১ মে,২০২৬, ১১:৩৪ পিএম
কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসমত আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ মে) বিকেল ৫টার সময় মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের বালিয়াশিশা ক্যানালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসমত আলী ওই এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক।

স্থানীয়রা জানান, বিকেলে কৃষক আসমত আলী আম পাড়তে ওঠেন নিজ বাড়ির গাছে। ওই সময় গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)