যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিকরগাছায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১০ জুন,২০২৬, ১১:২১ এ এম
ঝিকরগাছায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

যশোরের ঝিকরগাছায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে "সমন্বিত পরিকল্পনা প্রণয়ন" বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন উপজেলায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ। তিনি তার বক্তব্যে বলেন, ‘গ্রাম আদালত হলো সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচার পাওয়ার একটি কার্যকর ব্যবস্থা।

গ্রামীণ পর্যায়ের ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’

কর্মশালায় ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়াসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, গ্রাম আদালত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন। পাশাপাশি গ্রাম আদালতের সেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, "অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় সরকার বিভাগের অধীনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)