যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নওয়াপাড়া প্রেসক্লাবে আলোচনা সভা:

অভয়নগরে সাংবাদিক ফারুক হত্যার বিচার দাবি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১০ জুন,২০২৬, ০৯:৫৯ পিএম
আপডেট : বুধবার, ১০ জুন,২০২৬, ১০:১৪ পিএম
অভয়নগরে সাংবাদিক ফারুক হত্যার বিচার দাবি

নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সাংবাদিক ফারুক হোসেন হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি করেছেন সাংবাদিকনেতারা। ফারুক হোসেনের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (১০ জুন) বিকালে নওয়াপাড়া প্রেসক্লাব সভাকক্ষে আলোচনা সভায় নেতারা এই দাবি জানান।

প্রেসক্লাব সভাপতি মুজিবর রহমানের সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রয়াত সাংবাদিক ফারুক হোসেনের ভাই মৎস্যসম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, গণ বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডীন ড. ফুয়াদ হোসেন, চাচাতো ভাই হাফিজুর রহমান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক।

ফারুক হোসেন হত্যা মামলার পুনঃতদন্ত দাবি করে বক্তারা বলেন, ১৯৯২ সালের ১০ জুন সন্ধ্যায় নওয়াপাড়া কাপুড়িয়াপট্টিসংলগ্ন থানা বিএনপির অস্থায়ী কার্যালয়ে চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক ফারুক হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। ফারুক হোসেন তৎকালীন দৈনিক রানার ও দৈনিক পূরবী পত্রিকার অভয়নগর উপজেলা প্রতিনিধি এবং নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য ছিলেন। প্রকৃত হত্যাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ তাজের সঞ্চালনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা ফারুক আহমেদ, আবিদ হাসান, সহ-সভাপতি খায়রুল বাসার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, দৈনিক প্রভাতফেরীর নির্বাহী সম্পাদক হারুন অর রশীদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, বর্তমান সহ-সাধারণ সম্পাদক সেলিম হোসেন, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দীন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয়, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য আসাদুল্লাহ আসাদ, সদস্য গাজী রেজাউল করিম, জসিম উদ্দীন বাচ্চু, রাজয় রাব্বি, ডি আর আনিস, তাওহীদ হাসান উসামা, জাহিদ আহমেদ লিটন, গাজী আবুল হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ হাসিবুর রহমান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)