যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কৃষি ও গ্রামীণ উন্নয়নে নড়াইলে নতুন উদ্যোগ

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১০ জুন,২০২৬, ০৪:৪৫ পিএম
কৃষি ও গ্রামীণ উন্নয়নে নড়াইলে নতুন উদ্যোগ

কৃষি, পুষ্টি, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল গ্রামীণ উন্নয়নের লক্ষ্য নিয়ে নড়াইলে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ উদ্বোধন করা হয়েছে। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (১০ জুন) নড়াইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত দিনব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। উদ্বোধনের পর তিনি মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং কৃষি উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর আধুনিক উদ্যোগগুলো সম্পর্কে খোঁজখবর নেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "নড়াইলের জলবায়ু ও পরিবেশ তিন ও চার ফসলি চাষাবাদের জন্য অত্যন্ত উপযোগী। উৎপাদিত কৃষিপণ্য সঠিক উপায়ে সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে আমাদের কৃষকরা আরও বেশি লাভবান হবেন। একই সাথে এটি দেশের খাদ্য নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক। তিনি কৃষি খাতের সার্বিক উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সরকারের মোট ১৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে এই মেগা প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে আধুনিক জ্ঞান বিনিময়, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিতে সক্ষমতা উন্নয়নে নিবিড়ভাবে কাজ করা হচ্ছে।

দিনব্যাপী এই কংগ্রেসে জেলার বিভিন্ন উপজেলার মাঠ পর্যায়ের কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা এবং বিপুল সংখ্যক সাধারণ কৃষক অংশ নেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)