যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নড়াইলে পুকুরে ডুবে আপন দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১০ জুন,২০২৬, ০১:৫১ পিএম
আপডেট : বুধবার, ১০ জুন,২০২৬, ০৭:১৮ পিএম
নড়াইলে পুকুরে ডুবে আপন দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু

নড়াইল সদর উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টা থেকে দুপুরের মধ্যে উপজেলার ভাটিয়া ও শোলপুর গ্রামে এই পৃথক দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, ভাটিয়া গ্রামের মাজেদুল শেখের দুই ছেলে আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২) এবং শোলপুর গ্রামের বাপ্পী শেখের দেড় বছর বয়সী শিশুপুত্র আব্দুর রহমান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে ভাটিয়া গ্রামে নিজ বাড়ির পাশে খেলা করছিল আপন দুই ভাই আবু বক্কর ও ওমর ফারুক। এ সময় পরিবারের সদস্যরা গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে শিশুদের কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে দুই ভাইয়ের মরদেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে, প্রায় একই সময়ে সদরের শোলপুর গ্রামে বাড়ির পাশে খেলার ছলে পুকুরের পানিতে ডুবে যায় দেড় বছরের শিশু আব্দুর রহমান। তাকেও উদ্ধার করে একই হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, পানিতে ডুবে যাওয়া তিনটি শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তাদের মৃত্যু হয়।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

একই দিনে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)