যশোর, বাংলাদেশ || রবিবার, ১৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাগলা কুকুরের কামড়ে গাংনীতে দেড় ঘণ্টায় ১৪ জন আহত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৪ জুন,২০২৬, ০৮:৪৭ পিএম
পাগলা কুকুরের কামড়ে গাংনীতে দেড় ঘণ্টায় ১৪ জন আহত

মেহেরপুরের গাংনী উপজেলা শহরে একটি পাগলা কুকুরের আক্রমণে শিশু, নারী ও বৃদ্ধসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। শনিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা পরিষদ গেট এলাকা থেকে শুরু করে বাসস্ট্যান্ড, আমিন মিষ্টির গলি ও রাজলক্ষ্মী থানা মোড়সহ শহরের বিভিন্ন এলাকায় মানুষের ওপর আক্রমণ করে কুকুরটি। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কুকুরটি উন্মত্ত আচরণ শুরু করে। একের পর এক পথচারীদের ওপর হামলা চালাতে থাকে। সামনে যাকে পায় তাকেই ধাওয়া করে কামড়ে দেয়। দেড় ঘন্টার মধ্যে শহরের বিভিন্ন জায়গায় অন্তত ১৪ জন কুকুরটির কামড়ে আহত হন। আতঙ্কিত লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য দোকান ও বাসাবাড়িতে ছুটে যান।

কুকুরের কামড়ে আহতদের মধ্যে রয়েছেন, গাংনী মহিলা কলেজ পাড়ার নুহু (৯), ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল মজিদ (৬৩), গাংনী উত্তরপাড়ার মাহাবুর রহমান (১২), ৮ নম্বর ওয়ার্ডের ফারিয়া আক্তার (১২), চৌগাছা গ্রামের হাজি আব্দুল মান্নান (৭০), পশ্চিম মালসাদহ গ্রামের সাদিয়া (১৬), হারদি গ্রামের কাদব আলী (৫৬), গাংনী বাজারপাড়ার মুকুল মিয়া (৪৫), গাংনী বাগানপাড়ার হাবিবুর রহমান (২২), ধানখোলা গ্রামের রফিক (৫৫), ৮ নম্বর ওয়ার্ডের হাফিজুর রহমান (৬০) এবং পূর্ব মালসাদহ গ্রামের হযরত আলী (৫০)সহ আরও কয়েকজন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের চিকিৎসক সামিয়া সুলতানা তাদের প্রাথমিক চিকিৎসা দেন।

চিকিৎসকরা জানিয়েছেন, কুকুরের কামড়ে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা এবং জলাতঙ্ক প্রতিরোধে দ্রুত ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, শহরে ভবঘুরে কুকুরের সংখ্যা দীর্ঘদিন বেড়েই চলেছে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ভবঘুরে কুকুর নিয়ন্ত্রণে পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)