যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় সরকারি জমির গাছ কাটার চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ০২:৪৩ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ০৮:২৫ পিএম
পাইকগাছায় সরকারি জমির গাছ কাটার চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ

খুলনার পাইকগাছায় সরকারি জমি থেকে অবৈধভাবে গাছ কাটার চেষ্টাকালে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে তা বন্ধ করে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) ভোররাতে উপজেলার গদাইপুর ইউনিয়নে সরকারি জমির গাছ কাটা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সেখানে গাছ কাটার কাজে নিয়োজিত বেশ কয়েকজন শ্রমিককে হাতেনাতে পাওয়া যায়।

পরে প্রশাসনের পক্ষ থেকে ওই শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন। এরপর প্রশাসনের নির্দেশে অবৈধভাবে গাছ কাটার কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, সরকারি সম্পদ রক্ষায় স্থানীয় প্রশাসন সবসময় অত্যন্ত তৎপর রয়েছে। সরকারি জমি দখল কিংবা সেখানকার গাছপালা অবৈধভাবে কাটার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের এমন দ্রুত ও কার্যকরী পদক্ষেপের কারণে স্থানীয় সচেতন মহলের মধ্যে বিষয়টি বেশ প্রশংসিত হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)