যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরণ সভা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ০৮:৫২ পিএম
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরণ সভা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীল করার লক্ষ্যে শ্যামনগরে একটি প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি এবং উপকূলীয় এলাকার অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায় আয়োজিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুশীলনের উপজেলা সমন্বয়কারী নিখিল রঞ্জন।

তিনি জানান, ২০২৩ সাল থেকে উপজেলার কৈখালী, বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নে প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঘূর্ণিঝড় রিমালের সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৫ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়েছিল।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন, সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুল রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)