লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামের এক প্রতিবন্ধী ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।
পরিবারটিকে তাৎক্ষণিক ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তার পাশাপাশি সরকারিভাবে চার বান টিন প্রদান এবং সকল প্রকার সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইউএনও।
মঙ্গলবার সকালে উপজেলা কার্যালয়ে আসেন প্রতিবন্ধী হাকিম সিকদারের পরিবার দেখা করেন ইউএনও শাম্মী কায়সারের সাথে।
পাঁচ সদস্যের এ পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হাকিম সিকদার চার বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে কর্মক্ষমতা হারিয়েছেন। তার ১৫ বছর বয়সী ছেলেও জন্মগত প্রতিবন্ধী। বাকি দুই সন্তান শিশু। হাকিমের স্ত্রী ববিতা বেগম মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে কোন রকমে সংসার চালান।
ববিতা বেগম বলেন, ইউএনও স্যার আমার পরিবারের পাশে এভাবে দাঁড়াবেন ভাবতে পারিনি। স্যারের জন্য দোয়া করি।
ইউএনও শাম্মী কায়সার বলেন, কেবল দায়িত্ব পালন করেছি। এভাবে মানুষের জন্যে কাজ করতে চাই।