যশোর, বাংলাদেশ || বুধবার, ১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুর পৌরসভার ৪২ কোটি টাকার বাজেট ঘোষণা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ০৪:১২ পিএম
আপডেট : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ০৪:২৫ পিএম
মহেশপুর পৌরসভার ৪২ কোটি টাকার বাজেট ঘোষণা

ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪২ কোটি ৭ লাখ ৯৪ হাজার ৯৬৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভা মিলনায়তনে (হলরুমে) এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বাজেটের বিস্তারিত বিবরণী ও হিসাব উপস্থাপন করেন পৌরসভার হিসাবরক্ষক আতিয়ার রহমান।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনিচুর রহমান, মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, সহকারী সেক্রেটারি আমিরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পৌর প্রশাসক মো. সাজ্জাদ হোসেন তার বক্তব্যে বলেন, ঘোষিত এই বাজেট অত্যন্ত সুন্দর ও স্বচ্ছ প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে। একটি পরিচ্ছন্ন, আধুনিক ও নান্দনিক পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে এই বাজেটে মাদক ও ধূমপান নিয়ন্ত্রণ এবং মানবপাচার প্রতিরোধকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, উন্নয়নমূলক কাজের মধ্যে রাস্তা পাকাকরণ, ড্রেন ও কালভার্ট নির্মাণ এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট জোন স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া শহরের জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং দুর্নীতিবিরোধী সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজকে এই বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের প্রাচীনতম পৌরসভাগুলোর মধ্যে মহেশপুর পৌরসভা অন্যতম, যা ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। ২১ দশমিক ৩৫ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভাটি নয়টি ওয়ার্ড ও আটটি মৌজা নিয়ে গঠিত। ২০২৩ সালের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এই পৌরসভার বর্তমান জনসংখ্যা ৪১ হাজার ১২৮।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)