যশোর, বাংলাদেশ || বুধবার, ১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাইটস যশোরের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ০৯:৪৬ পিএম
রাইটস যশোরের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

মানব পাচার থেকে উদ্ধার নারী ও পুরুষদের নিয়ে রাইটস যশোর আয়োজিত দশদিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ মঙ্গলবার (৩০ জুন) শেষ হয়েছে।

সুইজারল্যান্ড অ্যাম্বাসির অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় পরিচালিত 'আশ্বাস' প্রকল্পের অধীনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন সংস্থার প্রকল্প ব্যবস্থাপক এস এম আজহারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম সার্ভাইভারদের আশ্বাস দিয়ে বলেন, ‘যশোর পুলিশ আপনাদের পাশে থেকে সর্বদা সহযোগিতার হাত বাড়াবে। সারাদেশে মানব পাচারের মতো জঘন্যতম অপরাধের বিরুদ্ধে পুলিশ কাজ করছে।

আপনারা প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে একজন সফল উদ্যোক্তা হিসেবে সমাজে অধিষ্ঠিত হবেন বলে আমার বিশ্বাস’।

প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন রাইটস যশোরের কেস ম্যানেজার ফাতিমা আফরোজ রুমকি ও কৃষ্ণা রানী সাহা, ইকোনমিক ডেভেলপমেন্ট পার্টের জাহিদুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কোঅর্ডিনেটর সুপ্তি দিব্রা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)