যশোর, বাংলাদেশ || বুধবার, ১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছা পৌরসভার প্রস্তাবিত বাজেট ৫২ কোটি ১৯ লাখ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ০৮:১১ পিএম
পাইকগাছা পৌরসভার প্রস্তাবিত বাজেট ৫২ কোটি ১৯ লাখ

খুলনায় পাইকগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টায় পৌরসভার নতুন ভবনে অনুষ্ঠিত বাজেট সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

প্রস্তাবিত বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়েছে ৫২ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৭৯২ টাকা ২৫ পয়সা। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫২ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৭৯২ টাকা ২৫ পয়সা, মোট ব্যয় ৫১ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার ২৫৩ টাকা ৯০ পয়সা এবং উদ্বৃত্ত ৬৩ লাখ ৭৭ হাজার ৫৩৮ টাকা ৩৫ পয়সা।

বাজেট উপস্থাপনকালে পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যের কথা তুলে ধরা হয়।

বাজেট সভায় উপস্থিত ছিলেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, উপ-সহকারী প্রকৌশলী লিংকন আলী, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, ইউডিএ উত্তম কুমার ঘোষ এবং হিসাবরক্ষক মৃণাল কান্তি সানা।

এ সময় পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)