যশোর, বাংলাদেশ || বুধবার, ১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়া পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ০৫:১৫ পিএম
লোহাগড়া পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা

নড়াইলের লোহাগড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫২ কোটি ২৩ লাখ ৪০ হাজার ৮০১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে পৌরসভার সভা কক্ষে লোহাগড়া পৌর প্রশাসক সুস্মিতা সাহা প্রস্তাবিত এই বাজেট উপস্থাপন করেন।

বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে চার কোটি ৯৩ লাখ ৪০ হাজার ৮০১ টাকা। রাজস্ব ব্যয় দেখানো হয়েছে চার কোটি ৩২ লাখ ৯৩ হাজার ১৮৯ টাকা। এ ছাড়া বাজেটে এডিপি থেকে ছয় কোটি ৮০ লাখ টাকা, উন্নয়ন হিসাব (প্রকল্প) থেকে ৪০ কোটি ৫০ লাখ টাকা আসবে বলে প্রত্যাশা করা হয়েছে।

প্রস্তাবিত বাজেট সভায় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা তফিকুল আলম, হিসাবরক্ষক উজ্জ্বলকান্তি সরকার, প্রকৌশলী কাজী আবু সাঈদ মো. জসিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইয়েদুল্লাহ হিমেল প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)