যশোর, বাংলাদেশ || বুধবার, ১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরা জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ০৫:৫৮ পিএম
মাগুরা জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা

মাগুরা জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১০৪ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৮৬৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাজেট সভায় জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আ ন ম ওয়াহিদুজ্জামান, প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আউয়াল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদুল আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি ও বিশিষ্ট নাগরিকরা।

বাজেটের সারসংক্ষেপে জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরে জেলা পরিষদের বিভিন্ন খাত থেকে মোট আয় ধরা হয়েছে ১০৪ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৮৬৮ টাকা। আয়ের সমপরিমাণ অর্থ বিভিন্ন খাতে ব্যয় নির্ধারণ করা হয়েছে, ফলে এটি ভারসাম্যপূর্ণ বাজেট।

বাজেটে জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আলোচকরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেট বাস্তবায়নের মাধ্যমে মাগুরা জেলার সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)