যশোর, বাংলাদেশ || বুধবার, ৮ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দর্শনা-ঢাকা ট্রেনসহ পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০৪:৩৮ পিএম
দর্শনা-ঢাকা ট্রেনসহ পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে ঢাকামুখী যাত্রীবাহী ট্রেন চালুকরণসহ পাঁচ দফা দাবিতে অবস্থান ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার বেলা ১১টায় দর্শনা রেল সংগ্রাম পরিষদের আয়োজনে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি রবিউল আলম বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মজনুর রহমান, এনসিপি নেতা তানভীর রহমান অনিক, দর্শনা বাস ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির, ব্যবসায়ী মাহাবুবুর রহমান প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস আনোয়ারুল ইসলাম বাবু।

বক্তারা বলেন, দর্শনা আন্তর্জাতিক স্টেশন হওয়া সত্ত্বেও যাত্রীরা কাক্সিক্ষত রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দ্রুত পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।

দাবিগুলোর মধ্যে রয়েছে- দর্শনা থেকে কোটচাঁদপুর, কালীগঞ্জ ও যশোর হয়ে ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেন চালু, কুষ্টিয়া ও ঈশ্বরদীগামী দুটি লোকাল ট্রেন আবার চালু, চিত্রা ডাউন ট্রেনের দর্শনা হল্ট স্টেশনে যাত্রাবিরতি, দর্শনা-খুলনা ডাবল রেললাইন নির্মাণ দ্রুত শেষ করা এবং নির্মাণাধীন ওয়াশপিট প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)