কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে সাপের কামড়ে আল আমিন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে টানা আট দিন চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার (৭ জুলাই) রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
নিহত আল আমিন কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের সারুটিয়া গ্রামের দুবাই প্রবাসী রাজ আলীর ছেলে।
নিহতের মামা নজরুল ইসলাম জানান, গত ৩০ জুন রাতে গ্রামের একটি বাঁশের মাচায় আল আমিনসহ স্থানীয় কয়েকজন বসে ছিলেন। এ সময় সেখানে হুট করে একটি সাপ চলে আসে। উপস্থিত সবাই ভয়ে পালানোর চেষ্টা করলে সাপের কামড়ের শিকার হন আল আমিন। পরে তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ আট দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে তিনি মারা যান।
বুধবার (৮ জুলাই) সকালে স্থানীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।