যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অতিবৃষ্টিতে চুয়াডাঙ্গার নিচু এলাকা প্লাবিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই,২০২৬, ০৭:২৫ পিএম
অতিবৃষ্টিতে চুয়াডাঙ্গার নিচু এলাকা প্লাবিত

অতিবৃষ্টিতে চুয়াডাঙ্গার নিচু এলাকা প্লাবিত হয়েছে। জেলা শহরের চাঁদমারি মাঠ, আরামপাড়া, দক্ষিণ হাসপাতালপাড়া, গুলশানপাড়া এলাকায় পানি জমে গেছে।

অনেক সড়কেও দেখা দিয়েছে জলাবদ্ধতা।

প্রবল বৃষ্টির কারণে শহর এলাকায় মানুষের উপস্থিতি ছিল কম। মানুষ দিনের বেশিরভাগ সময় ঘরে আবদ্ধ ছিলেন।

চুয়াডাঙ্গা শহরের আরামপাড়ার ব্যবসায়ী মুরাদ হোসেন জানান, আরামপাড়ার অনেকের বাড়িতে পানি ঢুকে গেছে। রাস্তায় জমে আছে পানি। পানি নিস্কাশন না হওয়ায় দুর্ভোগে পড়েছেন মানুষ।

শহরের গুলশানপাড়ার বাসিন্দা আসমত আলী বলেন, গুলশানপাড়া থেকে দক্ষিণ হাসপাতাল পাড়া পর্যন্ত এলাকাটি অনেক নিচু। এসব এলাকায় পানি জমে গেছে। পাড়া-মহল্লার রাস্তা পানির নিচে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, শুক্রবার ভোর ৩.৪০ মি. থেকে সকাল ৯টা পর্যন্ত সময়কালে ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সকালের দিকে কিছুটা বিরতির পর দুপুরে আবারও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)