যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সুর নিকেতনের বর্ষাবরণ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই,২০২৬, ১০:১৭ পিএম
আপডেট : শুক্রবার, ১০ জুলাই,২০২৬, ১০:৪৭ পিএম
সুর নিকেতনের বর্ষাবরণ

আবৃত্তি, নৃত্য, গান পরিবেশনের মধ্যে দিয়ে সুর নিকেতনের বর্ষাবরণ ১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে।

যশোর শিল্পকলা একাডেমিতে শুক্রবার বিকেলে শিশুতোষ ছড়া ও সংকল্প কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কয়েকটি কবিতা আবৃত্তির পর বক্তব্য রাখেন চারুপীঠ যশোরের সভাপতি হারুণ অর রশিদ, কিংশুক সংগীত শিক্ষা কেন্দ্রের সাধারণ সম্পাদক আনোয়ারুল করীম সোহেল ও শব্দ থিয়েটারের সাধারণ সম্পাদক মাসউদ জামান।

এরপর নজরুল, হাসান, লালন সংগীতে সাথে লোক ও ফোক গান পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

সংগঠনের অর্ধশতাধিক শিল্পী বর্ষাবরণ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাস।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)