যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাছ ধরতে গিয়ে আলমডাঙ্গায় বিলে ডুবে কিশোরের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই,২০২৬, ০৯:৪৯ পিএম
আপডেট : শুক্রবার, ১০ জুলাই,২০২৬, ১০:৪৫ পিএম
মাছ ধরতে গিয়ে আলমডাঙ্গায় বিলে ডুবে কিশোরের মৃত্যু

​মাছ ধরতে গিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামে নিখোঁজ হওয়ার প্রায় সাত ঘণ্টা পর মোহাম্মদ সাইম (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রের নিথর দেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে দামুড়হুদা উপজেলার কাদিপুর মরাগাং বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

​সাইম দামুড়হুদা পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং নতুন বাস্তপুর গ্রামের বুদো বিশ্বাসের নাতি ও শরিফুল ইসলামের ছেলে।

​পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালের দিকে চাচাদের সাথে শামরার মাঠে মাছ ধরতে গিয়েছিল সাইম। দুপুরের দিকে বিলের পানিতে নামলে সে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়। আশেপাশে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না মেলায় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

​ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল থেকে উদ্ধার তৎপরতা চালানোর পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরাগাং বিলের ভেতর থেকে সাইমের নিথর দেহ উদ্ধার করে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন মৃতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। কারো কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে কিশোরের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)