স্টাফ রিপোর্টার
, যশোর
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই বলে মন্তব্র করেছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
তিনি বলেন, মানব রচিত বিভিন্ন মতবাদ অতীতে শ্রমিক সমস্যার স্থায়ী সমাধান দিতে পারেনি। ইসলামের ন্যায়, ইনসাফ ও মানবিকতার আদর্শই শ্রমিকের অধিকার নিশ্চিত করার সর্বোত্তম পথ।
শুক্রবার জেলা পরিষদ (বিডি হল) মিলনায়তনে শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলার উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সংগঠনের জেলা সভাপতি আব্দুল মালেক খানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রছুল এমপি। তিনি বলেন, শ্রমিক সংগঠনকে ট্রেডভিত্তিকভাবে আরও সুসংগঠিত এবং বিভিন্ন ট্রেড ইউনিয়নে দক্ষ, সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে।
সমাবেশে অন্যদের মধ্যে আক্তারুজ্জামান, অধ্যাপক মশিউর রহমান, অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি, আব্দুল কাদের, বেলাল হুসাইন, অধ্যাপক গোলাম কুদ্দুস, আবুল হাশেম রেজা, নূর ই আলি নুর আল মামুন প্রমুখ বক্তৃতা করেন।