যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই,২০২৬, ০৭:২১ পিএম
সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে আরাফাত হোসেন নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার গাবতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত হোসেন ওই গ্রামের ইসরাইল হোসেনের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, সকালে ঘুম থেকে উঠে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল আরাফাত। কিছুক্ষণ পর তাকে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন বাড়ির পাশের কাশেম সরদারের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)