মেহেরপুর প্রতিনিধি
পা পিছলে বটির উপর পড়ে নুসরাত জাহান মৌ (১০) নামের এক স্কুলছাত্রী মারা গেছে।
নিহত মৌ মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের স্বপন আলীর মেয়ে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়তো।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে তিনি জানান, বিকেল তিনটার দিকে বাড়িতে খেলতে গিয়ে পা পিছলে ধারাল বটির উপর পড়ে গুরুতর জখম হয়। তাকে প্রথম মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
বিকেল চারটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।