যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শুক্রবারের বৃষ্টিতে ডুবেছে পাইকগাছা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই,২০২৬, ০৮:০৩ পিএম
শুক্রবারের বৃষ্টিতে ডুবেছে পাইকগাছা

টানা বর্ষণে খুলনার উপকূলীয় উপজেলা পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রায় এক সপ্তাহ ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার বেলা ১১টা থেকে শুরু হওয়া অবিরাম ঝুম বৃষ্টিতে পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। ওয়ার্ডটির বিভিন্ন সড়ক, অলিগলি ও আশপাশের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষ, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে সরেজমিনে দেখা যায়, ওয়ার্ডের বিভিন্ন সড়কে জমে রয়েছে। কোথাও কোথাও বাসাবাড়ির আঙিনাতেও পানি ঢুকে পড়েছে। সড়কে পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষকে কাদা-পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।

গত প্রায় এক সপ্তাহ ধরে টানা থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সর্বশেষ শুক্রবারের ভারী বর্ষণে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে।
এছাড়াও উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

জলাবদ্ধতা নিরসনে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট দিয়ে পানি অপসারণের কাজ অব্যাহত রয়েছে। গেটের দায়িত্বে থাকা ইব্রাহীম মোল্লা পানি দ্রুত নিষ্কাশনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 

এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, জলাবদ্ধতা নিরসনে দ্রুত পানি নিষ্কাশনের লক্ষ্যে প্রশাসনের সার্বিক তৎপরতা অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা চলমান রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)