যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টানা বৃষ্টিতে স্থবির কয়রার জনজীবন

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই,২০২৬, ০৮:৪০ পিএম
টানা বৃষ্টিতে স্থবির কয়রার জনজীবন

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ায় খুলনার কয়রার জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। একদিকে সুন্দরবনে মাছের প্রজনন মৌসুম উপলক্ষে সরকারি নিষেধাজ্ঞার কারণে বননির্ভর জেলে ও কাঁকড়া আহরণকারীরা কর্মহীন হয়ে পড়েছেন, অন্যদিকে অব্যাহত বৃষ্টির কারণে দিনমজুর, কৃষিশ্রমিক, ভ্যানচালক ও অন্যান্য খেটে খাওয়া মানুষও কাজ করতে পারছেন না। 

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিচু এলাকার বসতবাড়ি, গ্রামীণ সড়ক ও কৃষিজমিতে পানি জমে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। কাঁচা সড়কগুলো কাদায় পিচ্ছিল হয়ে পড়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। অনেকেই জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে পারছেন না।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, টানা বৃষ্টিতে আমরা চরম দুর্ভোগে পড়েছি। কয়েক দিন ধরে কোনো কাজ করতে পারছি না। দীর্ঘদিন ধরে স্লুইসগেটগুলো সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

কয়রা সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নুরুল হুদা বলেন, কয়রা একটি দুর্যোগপ্রবণ উপকূলীয় উপজেলা। এখানে আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ স্লুইসগেট ও অপর্যাপ্ত খাল সংস্কারের কারণে মানুষকে প্রতি বর্ষা মৌসুমেই দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)