যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাবেক কমিশনার নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৫ জুলাই,২০২৬, ০৮:১০ পিএম
সাবেক কমিশনার নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে বস্ত্র বিতরণ

যশোর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর কমিশনার নূর-উন-নবীর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চার শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

মরহুমের পরিবারের উদ্যোগে বুধবার বিকেলে যশোর শহরের শঙ্করপুর ছোটনের মোড় এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মরহুম নূর-উন-নবীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পরিবারের সদস্যরা উপস্থিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে বস্ত্র তুলে দেন।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। এছাড়া মরহুমের পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী জাহানারা বেগম, জ্যেষ্ঠপুত্র খুরশিদ ইসলাম বাবুসহ পরিবারের অন্যান্য স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মরহুম নূর-উন-নবী আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার সেই স্মৃতি ও আদর্শকে ধরে রাখতেই প্রতি বছরের মতো এবারও এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে তার জনসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে এ ধরনের সাহায্য ও সহযোগিতা কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান পরিবারের সদস্যরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)