স্টাফ রিপোর্টার
, যশোর
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা।
বুধবার দুপুর দুইটার দিকে প্রেসক্লাব যশোরের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচিতে যশোর শহরের বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা অংশ নেয়। এসময় তারা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে পদত্যাগের দাবি তোলেন।
দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচিতে পরীক্ষার্থীরা বলেন, চলমান দুর্যোগ, জলাবদ্ধতা ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে বহু পরীক্ষার্থী চরম ভোগান্তি ও দুর্ঘটনার শিকার হয়েছেন। শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করে এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ছিল দায়িত্বজ্ঞানহীন, অমানবিক এবং শিক্ষাবান্ধব নীতির পরিপন্থি। শিক্ষামন্ত্রী দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। এছাড়া পরীক্ষার্থীদের ফার্মের মুরগি বলেও আখ্যা দিয়েছেন। ফলে এই শিক্ষামন্ত্রীর আর দায়িত্বে থাকা উচিত না। অতিবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত।