নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলা সমিতি, ঢাকার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ –এ সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ কে আজাদ, কার্যনির্বাহী নির্বাচন কমিশনার এ্যাড. এ কে এম গুলজার হোসেন খান, কার্যনির্বাহী নির্বাচন কমিশনার এ্যাড, ফরিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪১ সদস্যের নতুন এই কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর কোনো পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সব প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
ঢাকায় বসবাসরত নড়াইল জেলার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা এবং সদস্যদের কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করে এ সংগঠনটি
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আসজাদুর রহমান (মিঠু)সিনিয়র সহসভাপতি হয়েছেন শিকদার রাশেদ কামাল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অহিদুজ্জামান (পিপিএম)। যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শরীফুল ইসলাম ( মিলন) এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রণব কুমার রায়।

এ ছাড়া সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক, অর্থবিষয়ক সম্পাদক, দপ্তর সম্পাদক, আইন ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক, মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক, ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, শিক্ষা ও ছাত্রবিষয়ক সম্পাদক এবং ১২ জন কার্যনির্বাহী সদস্যসহ মোট ৪১ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
সংগঠনটির নব নির্বাচিত যুগ্ম সাধারণত সম্পাদক সৈয়দ শরীফুল ইসলাম (মিলন) বলেন, এটা একটি অরাজনৈতিক ও অলাভ জনক সামাজিক সংগঠন। এই সংগঠন দ্বারা নড়াইলের সকল শ্রেনী পেশার মানুষকে কল্যান মূলোক কাজে সহায়তা করা হয়। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান ক্ষেত্রে নড়াইল জেলা সমতি ( ঢাকাা) অগ্রণী ভূমিকা পালন করে আসছে।