যশোর, বাংলাদেশ || রবিবার, ১৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাংবাদিক এইচ এম সিরাজ হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ১০:০৩ পিএম
আপডেট : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ১১:০১ পিএম
সাংবাদিক এইচ এম সিরাজ হাসপাতালে ভর্তি

সাপ্তাহিক সোনালী দিন সম্পাদক ও প্রেসক্লাব যশোরের সদস্য এইচ এম সিরাজ (৭২) অসুস্থ অবস্থায় শনিবার (১৮ জুলাই) দুপুরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

ছেলে এইচ এম আহসান বিপ্লব জানিয়েছেন, সম্প্রতি নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সাংবাদিকতার পাশাপাশি এইচ এম সিরাজ দীর্ঘদিন ধরে সাহিত্য ও নজরুলচর্চায় সম্পৃক্ত। তিনি অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, নড়াইলের বিছালী গ্রামের নজরুলচর্চার বাতিঘর ‘ঘরামিঘর’-এর প্রতিষ্ঠাতা।

ছেলে এইচ এম আহসান বিপ্লব সবার কাছে তার বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)