যশোর, বাংলাদেশ || রবিবার, ১৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ০৮:০৯ পিএম
আপডেট : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ১০:৩৫ পিএম
মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের মণিরামপুরে পলাশ বিশ্বাস (৪৭) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে মনোহরপুর ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার হয়। এরআগে শনিবার সকাল নয়টার দিকে বাড়ির অদূরে পুকুরপাড়ে মেহগনি গাছের সাথে তাকে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেন স্বজনেরা।

স্বজনদের দাবি, দুই বছর ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন পলাশ। এ কারণে তিনি দুই মাস আগে বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন।

পলাশ ভবানীপুর গ্রামের মুকুল বিশ্বাসের ছেলে। তিনি অভয়নগর উপজেলার আল হেলাল ইসলাম অ্যাকাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। ২০০২ সালে তিনি ওই প্রতিষ্ঠানে যোগ দেন। দুই বছর আগে এমপিওভুক্ত হন। তার স্ত্রী অনুপমা বিশ্বাস খুলনার ফুলতলা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

নিহতের বন্ধু স্থানীয় ইউপি সদস্য উজ্জ্বল বিশ্বাস বলেন, পলাশের বাড়িতে পাকা ঘর নির্মাণের কাজ চলছে। শনিবার সকালে তিনি গোসলখানার জন্য পাইপসহ বিভিন্ন সরঞ্জাম কিনতে যান। দেরি হওয়ায় বাড়ির লোকজন তার খোঁজ শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে পুকুর ধারে গলায় রশি জড়ানো অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখা যায়।

নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) অলোক বিশ্বাস বলেন, শিক্ষিকা স্ত্রী, কলেজ পড়ুয়া এক ছেলে ও বৃদ্ধা মাকে নিয়ে শিক্ষক পলাশের পরিবার। তিনি ডিপ্রেশনে ভুগছিলেন। সেখান থেকে আত্মহত্যার পথ বেছে নেন। কী কারণে তিনি ডিপ্রেশনে ভুগছিলেন তা জানা যায়নি।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)