যশোর, বাংলাদেশ || বুধবার, ২২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তালাকপ্রাপ্ত স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই,২০২৬, ০৯:৪১ পিএম
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই,২০২৬, ১০:১৫ পিএম
তালাকপ্রাপ্ত স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ

যশোরে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে । মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার মন্ডলগাতী কফি হাউজের সামনে এ ঘটনা ঘটে।

আহত লাবনী বেগম (২৫) মন্ডলগাতি গ্রামের শুকর আলীর মেয়ে এবং অভিযুক্ত মিঠুন (২৯) শহরের খড়কি এলাকার আতিয়ারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে মিঠুন ধারালো চাকু দিয়ে মন্ডলগাতি কফি হাউজের সামনে লাবনীকে আঘাত করেন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসক মৌসুমি আক্তার বলেন, লাবনীর শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)