যশোর, বাংলাদেশ || শনিবার, ২৫ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অধ্যাপক ড. সালাউদ্দীন খুবির ছাত্রবিষয়ক পরিচালক

খুবি প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই,২০২৬, ০৭:১১ পিএম
অধ্যাপক ড. সালাউদ্দীন খুবির ছাত্রবিষয়ক পরিচালক

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রবিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. সালাউদ্দীন।

শুক্রবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতের অনুকূলে গত ১৯ জুলাই ডেপুটেশন মঞ্জুর হওয়ায় তাকে ছাত্রবিষয়ক পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. সালাউদ্দীনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্রবিষয়ক পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

আদেশ অনুযায়ী, অধ্যাপক ড. মো. সালাউদ্দীন নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন এবং বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রাপ্য ভাতা গ্রহণ করবেন।

এছাড়াও, ড. সালাউদ্দীন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালকের দায়িত্ব পালন করছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)