যশোর, বাংলাদেশ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ০৮:৪২ পিএম
যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা

যশোর পৌর কমিউনিটি সেন্টারে শিক্ষার্থীদের বিজ্ঞানমনষ্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর মডেল ও গবেষণাধর্মী উপস্থাপনায় উপস্থিত অতিথি, অভিভাবক ও দর্শনার্থীদের মুগ্ধ করেছে।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান জিএম আবু ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মুহাম্মদ আব্দুস ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব ড. মো. আব্দুল মতিন, উপ-সচিব (প্রশাসন ও সংস্থাপন) শেখ আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কামাল আহমেদ।

স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. সারাফাত হোসেন।

প্রধান অতিথি প্রফেসর ফারুখে আযম মুহাম্মদ আব্দুস ছালাম বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যেভাবে বিজ্ঞানমেলার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, অনুসন্ধিৎসু মনোভাব ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করার সুযোগ সৃষ্টি করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতের বিজ্ঞানী, গবেষক ও দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন।

পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

শনিবার সকালে শুরু হওয়া বিজ্ঞানমেলাটি দিনব্যাপী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল এবং বিপুলসংখ্যক অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)