যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর

খুবি প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট,২০২৬, ০৮:৫৬ পিএম
খুবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ ডিসেম্বর 'সি' ও 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 'সি' ইউনিটের অধীনে কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুলের ডিসিপ্লিনসমূহ রয়েছে। একই দিনে 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার আওতায় রয়েছে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিসিপ্লিনসমূহ।

পরদিন ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে 'এ' ও 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা। 'এ' ইউনিটের আওতায় বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনসমূহ এবং 'বি' ইউনিটের আওতায় জীববিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনসমূহ রয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি, কেন্দ্র ও অন্যান্য নির্দেশনা পরবর্তীতে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)