যশোর, বাংলাদেশ || রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালীগঞ্জে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৫ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২৬ পিএম
আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৪৮ পিএম
কালীগঞ্জে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জনহিতৈষী সংস্থা কল্যাণের উদ্যোগে উপজেলা বিআইজিবি মাধ্যমিক বিদ্যালয়ে এই বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হয়।

সংস্থাটি দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে শিক্ষা বিস্তারে কাজ করছে। এবছর উপজেলার রায়গ্রাম, মালিয়াট ও নিয়ামতপুর ইউনিয়নের ৩০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করবে।

জনপ্রতি তিন হাজার করে প্রত্যেক ইউনিয়ন থেকে দশজন করে মোট ৩০ জন শিক্ষার্থীকে এই টাকা প্রদান করবে। সংস্থাটি প্রতিবছর মাধ্যমিক পর্যায়ের ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে আসছে।

শনিবারের পরীক্ষা পরিদর্শন ও খাতা মূল্যায়ন কার্যক্রমে উপস্থিত ছিলেন, কল্যাণের সভাপতি শামছুজ্জামান লাভলু ও সাধারণ সম্পাদক মো. মুছা করিম।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)