যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চাকরিতে ভাইভা নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ-মিছিল

ইবি প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর,২০২৬, ১০:২৩ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর,২০২৬, ০২:৩০ পিএম
চাকরিতে ভাইভা নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ-মিছিল

Subornovumi ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল। সুবর্ণভূমি- ছবি:

সরকারি চাকরিতে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানো এবং লিখিত পরীক্ষায় পাস নম্বর কমানোর লক্ষ্যে বিধিমালা পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় নেতাকর্মীরা ‘দিকে দিকে খবর দে, ভাইভা প্রথার কবর দে’, ‘ভাইভার নামে প্রহসন, চলবে না চলবে না’, ‘কোটা না মেধা, মেধা মেধা’ এবং ‘কোটা গেছে যেই পথে, ভাইভা যাবে সেই পথে’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ শতাধিক নেতাকর্মী।

সমাবেশে ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, বর্তমান সরকার সব ক্ষেত্রে দলীয়করণ করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে ভাইভার নম্বর অস্বাভাবিক হারে বাড়িয়েছে। এভাবে ভাইভার মাধ্যমে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি করে রাষ্ট্রে অনিয়ম ও বৈষম্য প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাও এর উৎকৃষ্ট উদাহরণ। গত ৫ সেপ্টেম্বর স্থানীয় কিছু ব্যক্তিকে চাকরির প্রলোভন দেখিয়ে ক্যাম্পাসে সন্ত্রাসের চেষ্টা করা হয়েছিল। ওই ঘটনার সঙ্গে জড়িত হয়ে অস্ত্র হাতে ক্যাম্পাসে প্রবেশকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

ইউসুফ আলী বলেন, ‘ছাত্রশিবিরের একবিন্দু রক্ত থাকা অবস্থায় কোনো অনিয়ম আমরা সহ্য করবো না। শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া কার্যকর করতে হবে।’

তিনি আরও বলেন, প্রলোভন দেখিয়ে সন্ত্রাসীদের ক্যাম্পাসে নিয়ে আসার যে কোনো পরিকল্পনা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকতে হবে। অন্যথায় পরিস্থিতির অবনতি হলে এর দায় তাদেরই নিতে হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)