যশোর, বাংলাদেশ || বুধবার, ৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ০২:৪৬ পিএম
অভয়নগরে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে যশোরের অভয়নগরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, কলেজ শিক্ষক সমিতির উপদেষ্টা খায়রুল বাসার, সাধারণ সম্পাদক নূর জালাল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ আব্দুল গফ্ফারসহ সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষকরা।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)