যশোর, বাংলাদেশ || বুধবার, ৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছে ৪৬৯ শিক্ষার্থী

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ১০:০৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ১০:২৪ পিএম
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছে ৪৬৯ শিক্ষার্থী

সাড়ে ছয় বছর পর একসঙ্গে তিন সেশনের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য মনোনীত ৪৬৯ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এতে ২০১৯, ২০২০ ও ২০২১ সালের দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা স্থান পেয়েছেন। সোমবার ইউজিসির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত তালিকায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ জন রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের।

ইউজিসির তথ্য অনুযায়ী, তিন সেশনের মধ্যে ২০১৯ সালের তালিকায় ১৭৮ জন, ২০২০ সালের তালিকায় ১৪১ জন এবং ২০২১ সালের তালিকায় ১৫০ জন শিক্ষার্থী রয়েছেন। নীতিমালা অনুযায়ী, মনোনীত শিক্ষার্থীদের প্রত্যেককে ২২ ক্যারেট মানের ৪.৫ গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য দ্বারা তৈরি একটি করে পদক এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হবে।

ইউজিসির রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ওমর ফারুখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউজিসি প্রবর্তিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১ প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়সমূহ থেকে প্রাপ্ত মনোনীত প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই করা হয়। পরবর্তীতে প্রস্তুতকৃত তালিকাটি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় দ্বারা পুনরায় যাচাইয়ের পর সর্বমোট ৪৬৯ শিক্ষার্থীর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকাটি ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইটে (www.ugc.gov.bd) ‘সম্মাননা সেবাবক্স’-এর ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ লিঙ্কে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রকাশিত তালিকার বিষয়ে কোনো প্রার্থী বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো মতামত, আপত্তি কিংবা বক্তব্য থাকলে তা প্রয়োজনীয় প্রমাণকসহ আগামী ৩১ অক্টোবরের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালক, রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড বিভাগ, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭—এই ঠিকানায় লিখিতভাবে অথবা ই-মেইলের (award.ugc2026@gmail.com) মাধ্যমে অবহিত করতে হবে। নির্ধারিত সময়ের পর আর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না এবং প্রকাশিত তালিকাটিই চূড়ান্ত বলে গণ্য হবে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি ও ভালো ফলাফলে উৎসাহিত করতে ২০০৫ সালে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রবর্তন করা হয়। স্নাতক (সম্মান) স্তরে বিভিন্ন অনুষদে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করা শিক্ষার্থীদের এ পদক দিতে প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করে ইউজিসি।

প্রথমে কেবল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য চালু হলেও ২০১৮ সালে নীতিমালা সংশোধন করে স্থায়ী সনদপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকেও এর আওতায় আনা হয়। সে অনুযায়ী এবারও সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তালিকায় স্থান পেয়েছেন।

সর্বশেষ ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি ২০১৮ সালের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ দেওয়া হয়েছিল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)