যশোর, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন জামিলুর

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর,২০২৬, ০৭:৩৯ পিএম
আপডেট : রবিবার, ১১ অক্টোবর,২০২৬, ০৮:৩৬ পিএম
পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন জামিলুর

খুলনার পাইকগাছা উপজেলার শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার লক্ষ্য চার সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

গত ৭ অক্টোবর যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মু. এনামুল কবীর স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

অনুমোদিত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. জামিলুর রহমান। এছাড়া অন্যান্য মনোনীতরা হলেন সাধারণ শিক্ষক হিসেবে মোহাম্মদ মহিবুল্লাহ, অভিভাবক সদস্য হিসেবে মো. কামরুজ্জামান জনি এবং সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জলি রানী শীল।

দাপ্তরিক পত্র অনুযায়ী, অনুমোদনের তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যে 'মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর প্রবিধানমালা-২০২৪ (সংশোধনীসহ)' অনুযায়ী নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটি অনুমোদন পাওয়ায় কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন গদাইপুর ইউনিয়নসহ পাইকগাছার বিভিন্ন পর্যায়ের সুধীজন। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)