যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গজালিয়া মাদরাসা অ্যাডহক কমিটির সভাপতি অধ্যাপক শরিফুল

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর,২০২৬, ০৬:৫৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর,২০২৬, ০৭:৪৪ পিএম
গজালিয়া মাদরাসা অ্যাডহক কমিটির সভাপতি অধ্যাপক শরিফুল

খুলনার পাইকগাছা উপজেলার গজালিয়া কালুয়া আলিম মাদরাসার চার সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। এতে সভাপতি মনোনীত হয়েছেন খুলনা সরকারি বিএল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম।

গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রবিধানমালা ২০২৫ অনুযায়ী, প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

চার সদস্যের এই কমিটির অন্য সদস্যরা হলেন—সাধারণ শিক্ষক সদস্য আবুল কাশেম, অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব (পদাধিকারবলে মাদরাসার অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ)।

নতুন কমিটি অনুমোদনের পর স্থানীয় শিক্ষানুরাগী ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত এই কমিটির হাত ধরে মাদ্রাসার প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রমে গতিশীলতা আসবে। বিশেষ করে সভাপতি শরিফুল ইসলামের নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)