অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, সহকারী প্রোগ্রামার আহসান কবীর, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এসএম মুজিবর রহমান, অ্যাকাডেমিক সুপারভাইজার আসমা খান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, মেলার ১৭টি স্টলের মধ্যে চারটি কলেজ, দুইটি মাদ্রাসা ও ১১টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। দুই দিনব্যাপী মেলা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হবে।